মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা। ছবি : কালবেলা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা। ছবি : কালবেলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।

রোববার (১০ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন মোস্তফা ইমরান রাজু, রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সওকত হোসেন জনি, আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিনসহ সব সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে সাংবাদিক বিভিন্ন ঘটনায় নিহত সব সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X