কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর আলোচনা সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর আলোচনা সভা। ছবি : কালবেলা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই উপলক্ষে দুবাইয়ের একটি হোটেলে দেশটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে ইত্তেফাক প্রতিনিধি এসএম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন) ও গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার)। যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন) ও সদস্য ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ৭১ টিভি) ও গিয়াস উদ্দিন (চট্টলার খবর)।

এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভাল সংবাদের প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন- আবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার (পূর্বদেশ ও ডিবিসি টেলিভিশন) ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।

উক্ত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে দুই পর্বের অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এসএম ফয়জুল্লাহ শহীদ। সিনিয়র সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন।

প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগকে স্বাগত জানান সদস্যরা।

নীতিগতভাবে ওই আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য- শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মো. আবু ছালেহ্ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন ), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্য ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার (বণিক বার্তা ও ইটিভি), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন কাগজ), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্যা নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মোঃ মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মোঃ রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি), আবদুল মুকিত (বিডি স্টার টিভি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X