কামাল পারভেজ, সৌদি আরব
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি বাদশাহর অতিথি হয়ে হজ করবেন ১৩০০ মুসল্লি

সৌদি বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত
সৌদি বাদশাহ সালমান। ছবি : সংগৃহীত

চলতি বছর সৌদি বাদশাহ সালমানের অতিথি হয়ে বিশ্বের ৯০টি দেশ থেকে এক হাজার ৩০০ মুসল্লি পবিত্র হজ পালন করার সুযোগ পাচ্ছেন। বাদশাহর অতিথি হয়ে প্রতিবছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন। এসব মুসল্লির হজের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করে।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। বাদশাহ সালমানের নির্দেশনায় সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় যে বার্তা দিচ্ছে, এতে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সিকে আল-শেখ বলেন, এ অসাধারণ আয়োজন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজারখানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

এদিকে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজযাত্রীর জন্য এ বছরের হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।

যেসব দেশের মুসলিমরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১০

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১১

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১২

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৩

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৪

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৫

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৬

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৮

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

২০
X