কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এলেই খুশকি, মাথা চুলকানো আর চুল পড়ার সমস্যা যেন আরও বেড়ে যায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না নিজেদের কিছু ছোট্ট ভুলই মাথার ত্বক দুর্বল করে দেয়। নিয়মিত চুল না ধোওয়া, বারবার স্টাইলিং করা বা ড্রাই শ্যাম্পুর ওপর বেশি ভরসা, এসব মিলেই স্ক্যাল্প শুষ্ক হয়ে খুশকি বাড়ায়।

সুখবর হলো, মাত্র কয়েকটি অভ্যাস বদলালেই এই ঝামেলা অনেকটা কমানো যায়।

চুল না ধোওয়া : কাজের ব্যস্ততায় অনেকেই কয়েক দিন পরপর চুল ধোন। এতে মাথায় তেল, ঘাম আর মৃত কোষ জমে ছত্রাক তৈরি হয়, যা খুশকির মূল কারণ। তেলতেলে স্ক্যাল্প হলে একদিন পরপর শ্যাম্পু করা ভালো, আর শুষ্ক স্ক্যাল্পে একটু বিরতি রেখে চুল ধুলেই চলে।

ড্রাই শ্যাম্পু বেশি ব্যবহার : ড্রাই শ্যাম্পু জরুরি সময়ে কাজে লাগে, কিন্তু বেশি ব্যবহার করলে ত্বক শুকিয়ে যায়। এর পাউডার ও তেল জমে চুলকানি বাড়ায়। তাই প্রয়োজনেই ব্যবহার করুন, নিয়মিত চুল ধোওয়াই ভালো।

খুব টাইট হেয়ারস্টাইল : চুল টাইট করে বাঁধলে টান লাগে, রক্ত চলাচল কমে যায়। এতে স্ক্যাল্প শুষ্ক হয়ে চুলের গোড়া দুর্বল হয়। তাই সবসময় টাইট স্টাইল না করে মাঝে মাঝে চুল খোলা রাখুন। নরম কাপড়ের স্ক্রাঞ্চি ব্যবহার করলে টান কম পড়ে।

হিট স্টাইলিংয়ের অতিরিক্ত ব্যবহার : হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রন বারবার ব্যবহার করলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট হয়। মাথার ত্বক শক্ত ও শুষ্ক হয়ে খুশকি আরও বাড়ে। খুব দরকার হলে হিট প্রোটেকশন ব্যবহার করুন এবং সম্ভব হলে চুল প্রাকৃতিকভাবে শুকাতে দিন।

বেশি সুগন্ধযুক্ত প্রোডাক্ট ব্যবহার : ফ্র্যাগরেন্স বা অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট স্ক্যাল্পে অ্যালার্জি ও জ্বালা ধরাতে পারে। তাই চেষ্টা করুন ‘NAFE SAFE’ (No Alcohol, Fragrance, Essential oil) পণ্য ব্যবহার করতে।

জীবনযাত্রার প্রভাব : অস্বাস্থ্যকর খাবার, ঘুমের অভাব আর স্ট্রেস - এই তিনেই স্ক্যাল্পের তেলের ভারসাম্য নষ্ট হয়। যথেষ্ট পানি পান, পুষ্টিকর খাবার খাওয়া আর মানসিক চাপ কমানো স্ক্যাল্পকে সুস্থ রাখে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১০

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১১

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১২

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৩

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৫

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৬

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৭

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৮

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১৯

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

২০
X