কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই খেয়াল না করেই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন। কখনো আড্ডায়, কখনো উৎসবে, আবার কখনো মন খারাপের সময়। এক-দুদিন হলে সমস্যা নেই, কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত হয়, তাহলে শরীরের জন্য ডেকে আনতে পারে বিপদ। তাই বাড়তি খাওয়া কমাতে কিছু সহজ নিয়ম মানলে উপকার পেতে পারেন।

অনেক সময় আমরা ক্ষুধা নয়, চোখের লোভে বা পরিবেশের কারণে বেশি খাই। বিশেষজ্ঞদের মতে, বারবার অতিরিক্ত খাওয়া শরীরের ওজন বাড়ায়, হজমের সমস্যা তৈরি করে এবং ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

হিউস্টন মেথডিস্ট হাসপাতালের ওয়েলনেস ডায়েটিশিয়ান কাইলি অ্যারিনডেল বলেন, ‘ওভারইটিং বা বাড়তি খাওয়া মানে হলো শরীরের চাহিদার চেয়ে বেশি খাবার খাওয়া। মাঝে মাঝে এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু অভ্যাসে পরিণত হলে তা বিপজ্জনক।’

তার মতে, বেশি খেলে তাৎক্ষণিকভাবে পেটব্যথা, গ্যাস, বমিভাব বা হজমের গোলমাল দেখা দেয়। দীর্ঘমেয়াদে কোলেস্টেরল ও রক্তশর্করা বেড়ে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।

এখন দেখুন, অতিরিক্ত খাওয়া এড়াতে ডায়েটিশিয়ান কাইলি অ্যারিনডেলের দেয়া ১০টি সহজ টিপস-

পরিমিত খাবার খান : খাবারের প্যাকেটে পরিমাণ লেখা থাকে, সেটা মানার চেষ্টা করুন। ছোট প্লেটে খাবার দিলে স্বভাবতই কম খাওয়া হয়।

ফাইবারযুক্ত খাবার বাড়ান : শাকসবজি, ফল ও পূর্ণ শস্য পেট ভরা রাখে, ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে।

দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না : অনেকক্ষণ ক্ষুধার্ত থাকলে পরের খাবারে বেশি খেয়ে ফেলবেন।

সহজে খাওয়া যায় এমন খাবার কমান : চিনিযুক্ত, বেশি লবণযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার কম খান।

পানি পান করুন : তৃষ্ণাকে অনেক সময় ক্ষুধা মনে হয়। খাবার আগে পানি খেলে অতিরিক্ত খাওয়া কমে।

মনোযোগ দিয়ে খাবার খান : টিভি বা মোবাইল দেখে খেলে বেশি খাওয়া হয়। খাবার সময় মনোযোগ রাখুন।

ধীরে ধীরে খান : ধীরে খেলে শরীর বুঝতে পারে যে পেট ভরে গেছে।

দ্বিতীয়বার খাবার নেওয়ার আগে ভাবুন : আরেকটু খাওয়ার ইচ্ছে হলে কয়েক মিনিট অপেক্ষা করুন। সত্যিই ক্ষুধা থাকলে তবেই খান।

খাওয়ার সময় টিভি বন্ধ রাখুন : মনোযোগ অন্যদিকে গেলে বুঝতেই পারবেন না কখন বেশি খেয়ে ফেললেন।

নিজেকে দোষারোপ করবেন না : একদিন বেশি খেয়ে ফেললে সমস্যা নেই। নিজেকে ক্ষমা করে পরের দিন আবার নিয়মে ফিরুন।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় অতিরিক্ত খাওয়ার পেছনে মানসিক কারণ কাজ করে। দুঃখ, একাকিত্ব বা স্ট্রেস থেকে অনেকেই খাবারের দিকে ঝোঁকে, এটাই ‘ইমোশনাল ইটিং’। এমন হলে চিকিৎসক বা পুষ্টিবিদের সাহায্য নেওয়া ভালো।

অ্যারিনডেল মনে করিয়ে দেন, খাবার আমাদের শক্তি দেয়, তাই সেটিকে উপভোগ করুন সচেতনভাবে, অভ্যাসের বশে নয়।

সূত্র : HoustonMethodist

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X