কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনায় লন্ডনে তাৎক্ষণিক প্রতিবাদ 

লন্ডনস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
লন্ডনস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

যুক্তরাজ‍্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে লন্ডনস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম।

শুক্রবার (৩১ অক্টোবর) ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই সভা হয়।

যুক্তরাজ্য যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নড়াইল মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল হাসান মানিকের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউহ্যাম বিএনপির সদস‍্য মো. সাই‍ফুদ্দিন, ইস্পাহানী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ গিয়াস বাপ্পী, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক এজিএস হাসানুজ্জামান রনি, সাবেক ছাত্রদল নেতা আল আমিন রিজভী, যুক্তরাজ্য বিএনপি সাবেক তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক ছাত্রদল সহসভাপতি ও খুলনা বিভাগীয় সমিতির সভাপতি নাহিদ নেওয়াজ রানা, খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদ সুমন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এনাম আসগর, ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ব‍্যরিস্টার মুফতি নাফিজ, সাবেক ছাত্রনেতা শেখ তরিকুল ইসলাম, আইনজীবী ফোরাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব তোহা ও জিয়া পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সবুজ চৌধুরী।

সভায় পারভেজ মল্লিক দলের দুর্দিনে যুক্তরাজ‍্যে যে ভূমিকা রেখেছেন তা স্মরণ করে দিয়ে বক্তারা বলেন, তার ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। বক্তারা দলের হাইকমান্ডের কাছে এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X