আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবি বিপিএল ফাইনালে সেনমার অ্যাভেঞ্জারের জয়

আবুধাবি বিপিএল ফাইনালে শিরোপা জিতে সেনমার অ্যাভেঞ্জার। ছবি : কালবেলা
আবুধাবি বিপিএল ফাইনালে শিরোপা জিতে সেনমার অ্যাভেঞ্জার। ছবি : কালবেলা

আবুধাবির রাত উজ্জ্বল হয়ে উঠল সেনমার অ্যাভেঞ্জারের জয়ের উল্লাসে। বাংলাদেশ-আমিরাত ক্রিকেট কাউন্সিল আয়োজিত আবুধাবি প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চকর ফাইনালে অ্যাকশন ইউনাইটেডকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সেনমার অ্যাভেঞ্জার।

রোববার (১৬ নভেম্বর) আবুধাবির মোসাফ্ফা আইক্যাড ক্রিকেট মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

টসে জিতে ফিল্ডিং নেওয়া সেনমার অ্যাভেঞ্জার অ্যাকশন ইউনাইটেডকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা ছিল অ্যাকশন ইউনাইটেডের জন্য চমৎকার। জুবেল ও হাকিমের ওপেনিং জুটিতে ৭৯ রানের ইনিংস দলকে ভালো অঙ্কের দিকে নিয়ে গেলেও পরবর্তী ব্যাটসম্যানরা টিকতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে অ্যাকশন ইউনাইটেডের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেনমার অ্যাভেঞ্জারের ওপেনিং জুটি আবুল কালাম ও সাইদুল ইসলাম ৭১ রান যোগ করেন। কালাম ২০ বলে ৪৮ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। এরপর সজীব চৌধুরী (৬), শাওন সিদ্দিকী (২) ও রাকিব (১) দ্রুত আউট হলে সংকট দেখা দেয়। তবে শাহেদ ও শাহ জাবেদের অপরাজিত ৬১ রানের জুটির সুবাদে ১ ওভার ও ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে সেনমার অ্যাভেঞ্জার।

শাহ জাবেদ ম্যাচসেরা নির্বাচিত হন। সেরা ব্যাটসম্যান হন আবুল কালাম এবং সেরা বোলার হন মোহাম্মদ শাহেদ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবুসাঈদ ও মনিরুল ইসলাম। এবারের সেশনে সেনমার অ্যাভেঞ্জার ও অ্যাকশন ইউনাইটেড ছাড়া ও সাস ওয়ারিয়র্স আরসিসিবেঙ্গল রয়্যাল দল অংশ নেয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ-আমিরাত ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ ইকবাল, সজিব চৌধুরী ও সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যৌথভাবে সজিব চৌধুরী ও সাগর খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X