মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শন করেন হাইকমিশন ড. মো. নাজমুল ইসলাম। ছবি : কালবেলা
মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শন করেন হাইকমিশন ড. মো. নাজমুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ও মালদ্বীপ এ দুই দেশের কৃষি সহযোগিতা জোরদারের আশাবাদ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ হাইকমিশন ড. মো. নাজমুল ইসলাম বলেছেন, বাংলাদেশ-মালদ্বীপের কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীল চাষাবাদে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৩০ নভেম্বর) মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিনিধিদলটিকে স্বাগত জানান, দ্বীপটির সিটি কাউন্সিলর আব্দুর সাত্তার হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম-কল্যাণ উংয়ের কাউন্সিলর মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসীম উদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।

পরিদর্শনকালে হাইকমিশনার কৃষি কেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি মালদ্বীপের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ সুরক্ষার ভিত্তি স্থাপন করতে পারে।

হাইকমিশনার বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দেন এবং প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ ও আধুনিক কৃষি উন্নয়নের মাধ্যমে মালদ্বীপের ফুড সাসটেইনেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।

হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতা স্থানীয় উৎপাদন বাড়াতে, আমদানি নির্ভরতা কমাতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X