ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ইতালিতে নিহত ফজলে রাব্বি। ছবি : সংগৃহীত
ইতালিতে নিহত ফজলে রাব্বি। ছবি : সংগৃহীত

ইতালিতে নরসিংদীর রায়পুরার এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত ওই যুবকের নাম ফজলে রাব্বি (২৪)। গত সোমবার (৩০ অক্টোবর) রাতে দেশটির পারমা শহরের ফায়েল্লি সড়কে ‘লেয়নে রসসো’ অভিবাসী আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ প্রকাশ করেছে বলোনিয়া কুরিয়ারসহ স্থানীয় পত্রিকাগুলো।

বলোনিয়া কুরিয়ারের প্রতিবেদনে বলা হয়, ইতালিতে অভিবাসী আশ্রয়ক্যাম্পে ফজলে রাব্বি (২৪) নামে এক বাংলাদেশি যুবককে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করে অন্য এক বাংলাদেশি।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করলেও নিরাপত্তার জন্য আটক ওই যুবকের নাম প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তবে প্রবাসী বাংলাদেশিরা জানান, হত্যায় অভিযুক্ত ওই যুবকের নাম হোসেন মোহাম্মদ রাব্বি (২১)। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে।

জানা গেছে, ইতালির মিলান ও বলোনিয়া শহরের মাঝামাঝি এলাকা পারমা শহরের অভিবাসী আশ্রয়কেন্দ্রে সোমবার রাতে এক বাংলাদেশি যুবকের রক্তাক্ত লাশ দেখতে পায় আশ্রয়কেন্দ্রের কর্মীরা। তারা জরুরি সেবা ১১৮-তে ফোন করলে চিকিৎসক এসে ওই যুবককে মৃত ঘোষণা করে।

এর পরপরই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অপর বাংলাদেশি হোসেন মোহাম্মদ রাব্বিকে আটক করে পারমা পুলিশ। এ সময় ঘটনার দায় স্বীকার করলে আদালতের মাধ্যমে হত্যাকারী রাব্বিকে কারাগারে পাঠায় তারা। বর্তমানে এ ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় আশ্রয়কেন্দ্রের পরিচালক মিকিয়েলে গুয়েররা স্থানীয় সাংবাদিকদের জানান, অভিবাসীদের এমন আচরণ আমাদের জন্য দুঃখজনক, আমরা পুরোপুরি হতবাক।

নিহত ফজলে রাব্বির (২৪) এক প্রবাসী বাংলাদেশি বন্ধু জানান, ফজলে রাব্বি তিন বছর আগে লিবিয়া দিয়ে ইতালিতে এসেছিলেন এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X