ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত

ইতালির মিলানে বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ইতালির মিলানে বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : কালবেলা

মহান বিজয়ের মাসে ইতালির মিলানে প্রবাসে বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ফুল উদযাপন কমিটি, শিকড় সাংস্কৃতিক সংগঠন, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির সহযোগিতায় এ বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ডিসেম্বরে বিজয়ফুল কর্মসূচির অংশ হিসেবে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেটের বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয় দিবসে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।

কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।

অনুষ্ঠানে কনসাল জেনারেলের বাণীসহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এ সময় কনসাল জেনারেল বিজয়ফুল পড়িয়ে কর্মসূচির শুভসূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাববির আহমেদ, ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রবাসে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ।

মিলানে বিজয়ফুল কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ। আয়োজকরা জানিয়েছেন, বিজয়ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিচয় এবং তার তাৎপর্য তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X