মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন ২.০ কর্মসূচিকে সামনে রেখে চার দিনের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

বিশেষ এ সেবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় ও স্থান উল্লেখ করে সম্প্রতি হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২, ৩, ২৩ ও ২৪ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার (৩০ জালান আমপাং ৫০২৫০ কুয়ালালামপুর) থেকে মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পাসপোর্ট প্রদান করা হবে।

এক্ষেত্রে ২ ও ৩ মার্চ সরাসরি পাসপোর্ট পেতে ২৭ ফেব্রুয়ারি এবং ২৩ ও ২৪ মার্চ পাসপোর্ট পেতে ১৯ মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য এই লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একইসঙ্গে চালু থাকবে।

একইসঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়ে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন।

তিনি বলেন, মালয়েশিয়া সরকারের দেওয়া বৈধতার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর লক্ষ্যে হাইকমিশনারের দিকনির্দেশনায় পাসপোর্ট সেবা সহজ করতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X