কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় গেপ্তার অভিবাসীরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় গেপ্তার অভিবাসীরা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দিবাগত রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ১০ জন, মিয়ানমারের চারজন ও পাকিস্তানের একজন নাগরিক রয়েছে। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য দিয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে তিন ঘণ্টা। এ সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাইবাছাই করা হয়। এদের মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কয়েকটি অপরাধে ৯০ জনকে আটক করা হয়।

এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে যায়। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। তাছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১০

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১১

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১২

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৪

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৫

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৬

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৭

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৮

চার জেলায় বন্যার আভাস

১৯

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

২০
X