কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আফজাল, সম্পাদক রিয়াজ

ইতালিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত। ছবি : কালবেলা
ইতালিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত। ছবি : কালবেলা

ইতালিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। শনিবার (২ মার্চ) রোমে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় এনটিভি ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমানকে সভাপতি, নিউজ টোয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেনকে সাধারণ সম্পাদক এবং আরটিভি ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে।

স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় সময় টিভির ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের সভাপতিত্বে এবং নিউজ২৪ এর ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শাহীন খলিল কাউসার উদ্বোধনী ভাষণ দেন। বিদায়ী সাধারণ সম্পাদক এম কে রহমান লিটন ইতালি প্রবাসী সাংবাদিকদের প্রেক্ষাপট তুলে ধরেন।

এ ছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে আঁখি সীমা কাউসার, মোল্লা মনিরুজ্জামান, শিমুল রহমান, মনজুর মালিক, হাসাদুর রহমান হান্নান, আহমেদ রিয়নসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সবাই বিদায়ী সভাপতি শাহীন খলিল কাওসারের প্রস্তাবে আফজাল হোসেন রোমান সভাপতি পদে এবং এমডি রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হন।

সভায় স্বদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সহ-সভাপতি আঁখি সীমা কাউসার, মোল্লা মনিরুজ্জামান, রুহুল আমিন সান, ইসমাইল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান ,মঞ্জুর মালিক ও সাইফুল ইসলাম মুন্সী, ওয়াহিদুজ্জামান দিপু,প্রচার সম্পাদক সজীব আহমেদ রিয়ন, কোষাধ্যক্ষ আবু নাঈম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রাজন ভূঁইয়া, মহিলা সম্পাদক ফাহিমা রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আক্তার, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক জুমানা মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী ফেরদৌস হোসেন, আইন বিষয়ক সম্পাদক টিসা সুলতানা এবং সদস্য খলিল কাওসার শাহীন, হাসান মাহমুদ, এ কে জামান ও আবুল বাশার মালত।

সভায় বক্তারা প্রবাসী সাংবাদিকদের অধিকার, তাদের মানোন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। খুব শিগগিরই বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X