মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে একদিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। ছবি : কালবেলা
মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। ছবি : কালবেলা

মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) পৃথক দুটি ঘটনায় রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত কামাল আহমেদ (৪৮) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। ২০০৬ সালে কর্মসংস্থানের খোঁজে তিনি মালদ্বীপে যান। গত চার পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন (৬৪)।

তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন সেলিম উদ্দিন। দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

তাদের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফেরত পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X