কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারিভাবে বাংলাদেশ থেকে ৪ পদে কর্মী নেবে রাশিয়া

ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ছবি : সংগৃহীত
ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ছবি : সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় রাশিয়ার ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে হবে।

যে ৪ পদে নিয়োগ দেওয়া হবে

*শিপ পেইন্টার পদে ২০ জন।

*শিপ আউটফিটিং অ্যাসেম্বেলার পদে ২০ জন।

*মেটাল শিপ হাল ফিটার পদে ২০ জন।

*শিপ পাইপ ফিটার পদে ২০ জন।

বোয়েসেল প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: শিপ পেইন্টার পদে ৫৪,০০০ টাকা, শিপ আউটফিটিং অ্যাসেম্বেলার পদে ৬০,০০০ টাকা, শিপ হাল ফিটার ও শিপ পাইপ ফিটার পদে ৬৬,০০০ টাকা।

চাকরির শর্তসমূহ

রাশিয়া যেতে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। চাকরির চুক্তি এক বছরের, তবে এটি নবায়নযোগ্য।

বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষানবিশকাল তিন মাস। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।

এছাড়া কর্মীদের নিজ খরচে খাবার খেতে হবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। (ঠান্ডা/অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সংগত হবে)। অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

অন্যান্য তথ্য: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া মেডিকেল ফি বাবদ ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ১০ হাজার ২০০ টাকাসহ আনুষঙ্গিক অন্যান্য ফি জমা দিতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সব ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়।

আগ্রহী প্রার্থীদের এই রেজিস্ট্রেশন লিংকে আবেদন করে ১০০ টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমার রশিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X