আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

কুয়েতের সেবদি এলাকার পশুর হাট। ছবি : কালবেলা
কুয়েতের সেবদি এলাকার পশুর হাট। ছবি : কালবেলা

ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি, এরই মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছে পছন্দের পশু। কেউ দুম্বা কেউ গরু কেউবা উট কিনার কথা ভাবছে। তবে দুম্বার চাহিদা কুয়েতি নাগরিকদের সবচাইতে বেশি এখানে।

কুয়েতের সরকারি কয়েকটি জায়গায় পশুর হাট মিললেও সেবদি এলাকা তার মধ্যে অন্যতম। দূর-দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন এই স্থান থেকে কোরবানির পশু নিতে।

এখানে পাওয়া যাচ্ছে কুয়েত, সৌদি, ইরান, সোমালিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা এবং গরু। তবে সেটা তুলনামূলক অনেক কম। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও দেখাশোনা করেন বাংলাদেশিরা।

কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকারভেদে গরু আড়াইশো দিনার থেকে শুরু করে ১২শ দিনারে বিক্রি হচ্ছে। উট বিক্রি হচ্ছে দুইশ থেকে পাঁচশ দিনার। আর দুম্বা ও ছাগল বিক্রি হচ্ছে পঞ্চাশ দিনার থেকে দুইশ দিনার পর্যন্ত। অন্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা কম বলছেন ক্রেতারা।

বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখার অনুমতি নেই কুয়েতে। তাই সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে আবার চার পাঁচদিন আগে কিনলেও খামারে রেখে যায়। প্রবাসীরা পরিবার ছাড়া কোরবানি করলেও অনেকে বন্ধু, সহকর্মী, আত্মীয়স্বজন কিংবা রুমমেটদের নিয়ে পশু জাবাই করে থাকে ঈদের দিন।

কুয়েত প্রচণ্ড দাবদাহে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করেও থেমে নেই কোরবানির পশু হাট। রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ গুলতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X