মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মালয়েশিয়ায় ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইয়ক ধ্বনিতে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম সম্মৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও দেশটির মুসলমানরা এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

সোমবার (১৭ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে (নেগারায়) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নেগারায় নামাজে অংশ নেন দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এ সময় মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি।

নামাজ শুরুর আগে মসজিদগুলোতে বয়ান পেশ করেন খতিবরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি করেন।

ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারাও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X