কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা শাবান মাসের চাঁদের দেখেছেন। ফলে আনুষ্ঠানিকভাবে আগামীকাল শুক্রবার থেকে শাবান মাস শুরু হবে। এর পরের মাসেই পবিত্র রমাজন মাস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, আজ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) ১৪৪৬ হিজরি সনের নতুন চাঁদ অর্থ্যাৎ শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবির আল খাতেম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ৯টায় চাঁদের ছবি তোলা হয়েছিল। তখন সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলিমদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে এবং যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান।

চাঁদ দেখার ভিত্তিতে এবার রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে।

আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ৩১ জানুয়ারি থেকেই শাবান মাস শুরু হবে। এসব দেশের মধ্যে রয়েছে— সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, মিসর, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

এ ছাড়া ইরান, পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো ও মৌরিতানিয়ায়ও একই দিনে শাবান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X