কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের আশুলিয়া থানার আহ্বায়ক কমিটি গঠন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত আশুলিয়া থানার আহ্বায়ক এবং ধামসোনা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২৩ আগস্ট) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুত এলাকায় বাইতুশ শরিফ জামে মসজিদে মুফতী ইলিয়াস আহমাদ কাসেমীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত শাখার কমিটি গঠন করা হয়েছে।

পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়- জামিয়া নূরিয়া দারুল উলূম ভাদাইল মাদরাসার শাইখুল মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের শিমুলীকে আহ্বায়ক এবং ধামসোনা ইউনিয়নের সভাপতি মুফতী ইলিয়াস আহমাদ কাসেমীকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় মুফতী মাহফুজুর রহমান মুফতী ইলিয়াস আহমাদ কাসেমীকে সভাপতি এবং মুফতী আলমগীর হুসাইন জাফরীকে সেক্রেটারি করে ১৮ সদস্য বিশিষ্ট ধামসোনা ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা সরকারের নিকট প্রায় তিন যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছি। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হয়ে যেই দলই ক্ষমতায় আসতে চাইবে তাদেরকে নিজ দলের নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে ঘোষণা দিতে হবে যে, তারা নির্বাচনে বিজয়ী হলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। এই ওয়াদা যেই দল-ই তাদের নির্বাচনী ইশতেহারে করবেন আমরা তাদেরকে ভোট দিবো।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ৭নং জোন (সাভার, আশুলিয়া ও ধামরাই) এর সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান সংগঠনের বিভিন্ন অতীত কার্যক্রম ও অবদান উপস্থিত উলামায়ে কেরামের সামনে তুলে ধরেন। তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি ইলিয়াস আহমাদ কাসেমী বলেন, কাদিয়ানীরা রাসূল সা:-কে শেষ নবী মানে না। তাই আমরা তাদের কাফের ঘোষণা করেছি। আমরা চাই, সরকারও অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুক। আমরা আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে একতাবদ্ধ হয়ে কাজ করে আশুলিয়াকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। পরিশেষে তিনি সভায় উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান।

মুফতী আব্দুল্লাহর সঞ্চালনায় আরও আলোচনা করেন, ঢাকা ৭নং জোনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ঢাকা ৭নং জোনের প্রচার সম্পাদক মুফতী মাহফুজ হায়দার কাসেমী, মুফতি আলমগীর হুসাইন জাফরী, মাওলানা আব্দুল কাদের শিমুলী, মুফতী সুলাইমান, মুফতী হুসাইন আহমাদ, মুফতী মুহিব্বুল্লাহ, মাওলানা মুফাজ্জল হুসাইন, মুফতী নূরুল ইসলাম, মাওলানা শাহাদাত হুসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X