কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের মহাসম্মেলন ঘিরে কিশোরগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত

খতমে নবুওয়তের মহাসম্মেলন ঘিরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খতমে নবুওয়তের মহাসম্মেলন ঘিরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত গণসমাবেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামা বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের আগে যদি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়। তবে আমরা ঢাকায় কঠোর কর্মসূচি, এমনকি অবরোধের মতো আন্দোলনে যেতে বাধ্য হবো।

আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, নবুওয়তের শেষ প্রহরী হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খতমে নবুওয়তের বিশ্বাস রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। দেশের শান্তি ও ইসলাম রক্ষার স্বার্থে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি কিফয়াতুল্লাহ আজহারি, মাওলানা এমদাদুল্লাহ, খতমে নবুওয়ত সংরক্ষন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ওমর আহমাদ, মাওলানা আনযার শাহ দানিমসহ প্রমুখ উলামায়ে কেরাম।

এছাড়া গণসমাবেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিগণ এতে অংশ নেন। বক্তারা আসন্ন ১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করার আহ্বান জানান এবং খতমে নবুওয়তের বিশ্বাস রক্ষায় সর্বস্তরের মুসলমানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X