কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির পশু চুরি-হারিয়ে গেলে কী করবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কোরবানি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেবলমাত্র সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি ওয়াজিব। তবে কোরবানির পশু কেনার পর যদি তা চুরি হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা মৃত্যুবরণ করে- তাহলে অনেকেই দ্বিধায় পড়ে যান : এ অবস্থায় কোরবানি আদায় হবে কি না?

এ বিষয়ে ইসলামী শরিয়তের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

সামর্থ্যবানদের জন্য করণীয়

ইসলামী আলেমগণ বলেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হন এবং কোরবানির জন্য একটি পশু কিনে থাকেন- তা যদি কোরবানির পূর্বে হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা মারা যায়, তাহলে তার জন্য নতুন আরেকটি পশু কিনে কোরবানি করা ওয়াজিব। কারণ, তার ওপর কোরবানি করা ফরজ ছিল এবং পশুটি হারিয়ে যাওয়াতে দায়িত্ব থেকে সে মুক্ত হয়নি।

দরিদ্রদের জন্য করণীয়

অন্যদিকে, কোনো ব্যক্তি যদি দরিদ্র হন, অর্থাৎ তার ওপর কোরবানি ওয়াজিব নয়-কিন্তু তিনি সওয়াবের আশায় একটি পশু কিনেছিলেন- সে পশু যদি কোরবানির আগেই হারিয়ে যায় বা মারা যায়, তাহলে তার জন্য নতুন করে পশু কিনে কোরবানি দেওয়া আবশ্যক নয়। কারণ তার ওপর কোরবানি করা ফরজ ছিল না, বরং এটি ছিল নফল ইবাদতের অংশ।

সাহাবিদের আমল

তামিম ইবনে হুয়াইয়িজ (রহ.) বলেন, আমার কোরবানির পশু জবাই করার আগেই হারিয়ে গেল। আমি এ বিষয়ে ইবনে আব্বাস (রা.)-এর কাছে জানতে চাইলে তিনি বললেন, ‘কোনো অসুবিধা নেই।’ - (সূত্র : বায়হাকি : ৫/২৪৪)

এ থেকে বোঝা যায়, বিশেষ করে নফল কোরবানির ক্ষেত্রে পশু হারিয়ে গেলে নতুন করে কোরবানি করা জরুরি নয়।

ফিকহবিদগণের মতামত

বিখ্যাত হানাফি ফিকহগ্রন্থ ‘বাহরুর রায়েক’-এ বলা হয়েছে, কোরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে গরিব ব্যক্তির জন্য নতুন করে পশু কেনা জরুরি নয়। তবে ধনী ব্যক্তি হলে তার জন্য নতুন পশু ক্রয় করে কোরবানি করা ওয়াজিব। (সূত্র : বাহরুর রায়েক : ৯/৩২০)

পূর্বের পশু ফেরত এলে করণীয়

যদি কেউ একটি পশু হারিয়ে ফেলেন এবং পরে আরেকটি কিনে নেন, এরপর হারানো পশুটিও ফেরত পান, তাহলে করণীয়

সামর্থ্যবান হলে : দুটির যে কোনো একটি কোরবানি করলেই যথেষ্ট, তবে দুটিই কোরবানি করা উত্তম।

দরিদ্র হলে : দুটিই কোরবানি করতে হবে, কেননা তার পক্ষ থেকে এগুলো নফল ইবাদতের নিয়তে কেনা হয়েছিল।

সূত্র : বায়হাকি : ৫ / ২৪৪; ইলাউস সুনান : ১৭ / ২৮০; বাদায়েউস সানায়ে : ৪ / ১৯৯; কাজিখান : ৩ / ৩৪৭; আল-বাহরুর রায়েক : ৯ / ৩২০; ফাতহুল কাদির : ৯ / ৫৩০।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৫

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৮

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

২০
X