শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে কোনো ভিক্ষুক নেই’ দাবি করে পদ হারালেন মন্ত্রী

ময়লার মধ্যে খাবার খুঁজছেন কয়েকজন নারী-পুরুষ। ছবি: সংগৃহীত
ময়লার মধ্যে খাবার খুঁজছেন কয়েকজন নারী-পুরুষ। ছবি: সংগৃহীত

ভিক্ষুকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। খাদ্য, বাসস্থান ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশটিতে জনগণের বাস্তবতা অস্বীকার করে তার বক্তব্যে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়।

সম্প্রতি দেশটির সংসদে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী মার্তা দাবি করেন, ‘কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান, তারা মূলত সেখানে ময়লা সংগ্রহ করে বিক্রি করে আয় করতে চান। তারা ভিক্ষা করেন না।’

তার এই বক্তব্য জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তীব্র সমালোচনা। দেশটির প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেল নিজেও বিষয়টি নিয়ে বক্তব্য দেন। এরপরই মার্তা এলেনা ফেইতো পদত্যাগ করেন।

কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় সাধারণত প্রকাশ্যে বিক্ষোভের অনুমতি নেই। কিন্তু মন্ত্রীর এহেন মন্তব্যে জনগণ ক্ষোভ চেপে রাখতে না পেরে প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

বর্তমানে কিউবা চরম অর্থনৈতিক সংকটে আছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও আবাসনের তীব্র সংকট চলছে। নাগরিকদের অনেকে বাধ্য হয়ে ময়লার ভাগাড়ে গিয়ে খাদ্যের খোঁজ করেন, প্রয়োজনীয় ওষুধের জন্য এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটতে হয়।

এই বাস্তবতার বিপরীতে মন্ত্রীর অস্বীকারমূলক বক্তব্যে সাধারণ মানুষের দুঃখ-যন্ত্রণা যেন উপহাসে পরিণত হয়, আর সেখান থেকেই তৈরি হয় উত্তাল প্রতিক্রিয়া। যার ফলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়।

সূত্র : বিবিসি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X