কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জুমার দিন স্ত্রীর রান্নার প্রশংসা করে সুন্নত আদায়ের সুযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজ শুক্রবার। সাপ্তাহিক ঈদের দিন। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন’ (ইবনে মাজা : ৯০৮)। কাজেই জুমাবার আমাদের জন্য আনন্দের দিন। পারস্পরিক মিলনোৎসবের দিন।

সাধারণত সপ্তাহের অন্য দিনগুলোতে কর্মব্যস্ততার কারণে কর্মজীবীরা স্ত্রী-সন্তানকে খুব একটা সময় দিতে পারেন না। কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়ায় সেই ব্যস্ততা কিংবা চাপ থাকে না। তাই দিনটিতে সবাই পরিবারের সঙ্গেই সময় কাটান। আনন্দ-উল্লাস করেন। ঘোরাঘুরি এবং ভালো ভালো খাবারের আয়োজন করেন। তবে জানেন কি, জুমাবারের এই ছুটির মুহূর্তে স্ত্রীর রান্নার প্রশংসা করে, তার প্রতি অধিক ভালোবাসার কথা জানিয়ে আপনিও অধিক সওয়াব লাভ করতে পারেন! নবীজির সুন্নাহ আদায় করতে পারেন।

কারণ ইসলামে স্ত্রীর প্রশংসা করা, তার গুণাবলি প্রকাশ করা এবং ভালোবাসার কথা জানানো সুন্নাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই এর অনন্য উদাহরণ। তার জীবনচরিত অধ্যয়ন করলে দেখা যায়, তিনি কেবল স্ত্রীর প্রশংসা করেছেন তা-ই নয়, বরং তিনি স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা বারবার প্রকাশ করেছেন। তাঁর স্ত্রীদের বর্ণিত হাদিস থেকে এ কথা বারবারই প্রমাণিত। হজরত খাদিজা (রা.)-এর মৃত্যুর পরও রাসুলুল্লাহ (সা.) তাঁর কথা এতবার স্মরণ করতেন, এতবার প্রশংসা করতেন যে হজরত আয়েশা (রা.)-এর মতো একজন গুণবতী স্ত্রীও কখনো কখনো ঈর্ষান্বিত হতেন।

তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-এর স্ত্রীদের মাঝে খাদিজা (রা.)-এর চেয়ে অন্য কোনো স্ত্রীর প্রতি অধিক ঈর্ষা করিনি। কারণ, নবী (সা.) প্রায়ই তাঁর কথা স্মরণ করতেন এবং তাঁর প্রশংসা করতেন’ (সহিহ বুখারি : ৫২২৯)।

এ ছাড়া হজরত আয়েশা (রা.)-এর প্রশংসা করেও চমৎকার উপমা দিয়েছেন মহানবী (সা.)। হজরত আবু মুসা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, ‘পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন। কিন্তু মহিলাদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারইয়াম ব্যতীত আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হয়নি। তবে আয়েশার মর্যাদা সব মহিলার ওপর এমন, যেমন সারিদের (তৎকালীন জনপ্রিয় বিশেষ খাদ্য) মর্যাদা সকল প্রকার খাদ্যের ওপর (সহিহ বুখারি : ৩৪১১)।

এই হাদিসে নবীজি (সা.) কেবল আয়শা (রা.)-এর রূপের প্রশংসা করেননি, বরং তিনি তাঁর সাংসারিক কাজকর্ম, আচার-আচরণসহ দাম্পত্য জীবনের সবদিকই তুলে ধরেছেন। তাই শুক্রবার কর্মব্যস্তহীন দিনে আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করে, তার রান্নার প্রশংসা করে আপনিও সুন্নাহ আদায় করতে পারেন। রবের নৈকট্য লাভ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X