কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেহমান হয়ে কত দিন থাকা যাবে, যা বলছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঙালিরা আত্মীয়প্রেমী। আত্মীয়স্বজনদের প্রতি আমাদের দেশের মানুষদের টান একটু বেশি। তাই সুযোগ পেলেই আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান। তাদের খোঁজখবর নেন। একসঙ্গে থেকে ভালোবাসা বিনিময় করেন। এটা অত্যন্ত ভালো কাজ। মুমিনের পরিচয়।

কারণ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আখিরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। (বোখারি : ৬১৩৮)।’

কোরআনে রাব্বুল আল আমিন ইরশাদ করেন, ‘তারাই বিবেকবান যারা আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ দিয়েছেন তা অক্ষুণ্ন রাখে এবং তাদের প্রতিপালককে ভয় করে। ভয় করে কঠোর হিসাবকেও। (সুরা রাদ : ২১)।

কাজেই আত্মীয়দের ঠিকমতো খোঁজখবর রাখা, মাঝে মাঝে তাদের বাড়িতে বেড়াতে যাওয়া প্রত্যেকের জন্য কর্তব্য। ইমানি দায়িত্ব। তবে, অনেকে না বলেই আত্মীয়দের বাড়িতে চলে যান। এটা মোটেও ঠিক না। এতে ওই আত্মীয়রা বিব্রত হন। অসুবিধায় ভোগেন। আবার কেউ কেউ কারও বাড়িতে মেহমান হয়ে গিয়ে বেশিদিন থাকেন। এটাও গর্হিত কাজ। বদ স্বভাব।

মহানবী (সা.) বলেন, ‘মেহমানের পারিতোষিক হলো এক দিন এক রাত। মেহমান নাওয়াজি তিন দিন। আর তার বেশি হলো সদকাহস্বরূপ। কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের নিকট এতটা থাকা বৈধ নয়, যাতে সে তাকে গোনাহগার করে ফেলে।’

লোকেরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল, তাকে কীভাবে গোনাহগার করে ফেলে? উত্তরে নবী করিম (সা.) বললেন, ‘সে (মেহমান) তার কাছে (বেশি দিন) থাকবে, অথচ তার (মেজবানের) এতটা সামর্থ্য নেই, যা দিয়ে তার মেহমানকে মেহমানদারি করবে। (বোখারি : ৬১৩৫, মুসলিম : ৪৪০৬)।’

আরেক হাদিসে নবী করিম (সা.) হজরত আবদুল্লাহ ইবনে ওমরকে (রা.) লক্ষ্য করে বলেন, ‘নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে। (বোখারি : ৬১৩৪)।’

এ হাদিস দুটি থেকে বুঝা যায়, মেজবানের উচিত মেহমান এলে প্রথম একদিন ও একরাত তার ভালোভাবে খাতির করা। পরের দুই দিন স্বাভাবিক খাতির করা। তারপরও মেহমান থেকে গেলে তাকে সাধারণ খাবার দেওয়া। তার প্রতি বিরক্ত না হওয়া। কারণ, তাতে সে সদকার সওয়াব অর্জন করতে থাকবে।

আর মেহমানের উচিত, তিনি যার বাড়িতে মেহমান হয়েছেন তার অবস্থা বোঝা। তাকে কষ্টের মধ্যে না ফেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১০

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১১

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১২

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৩

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৪

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৫

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৬

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

১৯

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

২০
X