ইসলাম ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কেরোসিন তেল কি নাপাক, জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের জিনিসপত্র ব্যবহৃত হয়—তার মধ্যে কেরোসিন তেল অন্যতম। রান্না, জ্বালানি কিংবা আলো জ্বালানোর কাজে এটি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে সমাজে অনেকের মুখে শোনা যায়, ‘কেরোসিন তেল নাপাক, এটা কাপড়ে লাগলে নামাজ হয় না।’ আবার কেউ কেউ মসজিদের ভেতরে কেরোসিন নেওয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করেন। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন, আসলে ইসলামি শরিয়তে কেরোসিন তেলকে কি নাপাক বলা হয়েছে?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, কেরোসিন তেল একটি খনিজ পদার্থ। এটি প্রকৃতিগতভাবে পবিত্র হলেও তীব্র দুর্গন্ধযুক্ত। আর সেই দুর্গন্ধের কারণে একান্ত প্রয়োজন ছাড়া মসজিদে এটি নেওয়া মাকরূহ—অর্থাৎ নিরুৎসাহিত। তবে এটা নাপাক নয়। অনেকেই দুর্গন্ধের কারণে একে নাপাক মনে করেন, কিন্তু শরিয়তের দৃষ্টিতে এটি ভুল ধারণা।

তিনি আরও বলেন, যদি কোনো কারণে কেরোসিন তেল মসজিদে নিতে হয়, তবে সতর্ক থাকতে হবে যেন তা মসজিদের কার্পেট, ফ্লোর বা জায়নামাজে না পড়ে। কারণ এতে দুর্গন্ধ ছড়াবে, যা মসজিদের পবিত্র পরিবেশের প্রতি অসম্মান। তেমনি যদি কেরোসিন কাপড়ে লাগে, তবে সেই কাপড়ে নামাজ পড়া অনুত্তম, তবে নামাজ বাতিল হবে না। (ফাতাওয়ায়ে উসমামি : ১/৩৫১)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১১

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৩

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৪

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৫

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৬

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৭

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৮

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৯

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X