কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মদিনায় জিয়ারতে ছবি-ভিডিও ধারণ নিষিদ্ধ করল সৌদি

নবী করিম (সা.)-এর মদিনা রওজা মোবারক। ছবি : কালবেলা
নবী করিম (সা.)-এর মদিনা রওজা মোবারক। ছবি : কালবেলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাতে অবস্থিত নবীজির (সা.) রওজা জিয়ারতে ধর্মপ্রাণ মুসল্লিদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি জারি করেছে।

জানা যায়, মদিনায় রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের রওজায় সালাম দেওয়া এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ে সময় নির্ধারণের জন্য নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকতে হবে। সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না। একই সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও ধারণ করা ও বাড়তি সময় অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।

হজের নির্দিষ্ট সময় ছাড়া সারা বছর দেশ-বিদেশের লাখ লাখ মানুষ পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান। ওমরাহ পালন শেষে মুসলমানরা মদিনা নগরীতে নবী করিম (সা.)-এর রওজা জিয়ারত ও মসজিদের নববিতে নামাজ আদায়ের জন্য ছুটে যান।

সৌদি আরব সরকার পবিত্র ওমরাহ পালন দিন দিন সহজ করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। যার ফলে ওমরাহ পালনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে।

চলতি বছর ওমরাহ পালনে বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X