কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লাখো মুসল্লিতে তুরাগতীরে অনুষ্ঠিত জুমার জামাত

বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম জুমার জামাত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দেশের সর্ববৃহৎ এ জুমার জামাত অনুষ্ঠিত হয়।

জুমার জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। জুমার নামাজ শেষে বিশ্বের মানুষের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল থেকেই নামাজে শরিক হতে দলে দলে ইজতেমায় আসেন বিভিন্ন জেলার মুসল্লিরা। তার আগে, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।

বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে একদল মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন, আমরা বেলাবো এলাকার ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম ইজতেমার জুমার নামাজে অংশ নেব। মার্কেটের ব্যবসায়ীদের আমার ইচ্ছের কথা জানালে তারা রাজি হন। পরে একটি পিকআপ ভাড়া করে ইজতেমা ময়দানে এসেছি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে।

প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X