কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় ভালো করার দোয়া বাংলায়

পরীক্ষায় ভালো করার দোয়া বাংলায়
পরীক্ষায় ভালো করার দোয়া বাংলায় | ছবি : কালবেলা গ্রাফিক্স

দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষার কেন্দ্র। আর এ পরীক্ষা অনেকের মনে মহাচিন্তা আর টেনশনের দাগ কাটে।

আল্লাহ রাব্বুল আল আমিন পরীক্ষার জন্য পৃথিবীতে আমাদের প্রেরণই করেছেন। তাই আল্লাহ রাব্বুল আল আমিন বান্দাকে জন্মের পর থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে সতর্ক করেছেন।

দুনিয়ার পরীক্ষা যতটা সহজ আখিরাতের পরীক্ষা ততটা সহজ নাও হতে পারে। সেজন্য সর্বাবস্থায় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নবীদের শিক্ষা। যার প্রস্তুতি ভালো থাকে, তার পরীক্ষা কঠিন মনে হবে না। এ জন্যই দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। আর প্রস্তুতির পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ভরসা তো অবশ্যই রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ রসুলুল্লাহ সা. যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ ১৩১৯)। পরীক্ষার হলে স্মরণশক্তি ভালো রাখতে এ দোয়াটি পড়তে হয়।

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া رَبِّىْ زِدْنِىْ عِلْ

উচ্চারণ : রাব্বি জিদনি ইলমা (৩ বার)।

পরীক্ষা ভালো হওয়ার আমল :

পরীক্ষায় ভালো করতে প্রথমে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। ভালো ছাত্রদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন, স্টাইল শিখতে হবে।

ভালো পড়াশোনা করেও অনেকে ভালো ফলাফল না করার কারণই হলো তার লেখা সাজানো গোছানো মার্জিত হয় না। সর্বোপরি আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত পড়তে হবে।

পরীক্ষা ভালো করার ৭ দোয়া :

এক. رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ : রাব্বি জিদনি ইলমা

অর্থ : হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো। (সুরা তোহা ১১৪) দুই. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى

উচ্চারণ : রাব্বিশ রাহলি সদরি ওয়া ইসসিরলি আমরি, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি

অর্থ : হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তোহা : ২৫-২৮) তিন. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ

উচ্চারণ : আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস।

অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করো। (বুখারি ৪৫৩, মুসলিম ২৪৮৫, মেশকাত ৪৭৮৯) চার. ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।

অর্থ : হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি ৩৫৯৯, ইবনে মাজাহ ২৫১, ইবনু আবি শায়বা ১০/২৮১) পাচঁ. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر

উচ্চারণ : রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’

অর্থ : ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দাও। (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯) ছয়. اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ

উচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’

অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন। (বুখারি: ১৪৩) সাত. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।

অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান : ৯৭৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X