কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সুশান্তকে নিয়ে কালবেলার খবর, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি

সুশান্তকে নিয়ে কালবেলার খবর, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি
সামাজিক যোগাযোগমাধ্যমে কালবেলার বরাতে এমন তথ্যই ছড়ানো হচ্ছে। ছবি : সংগৃহীত

‘সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে। আবেদ আলীর প্রশ্ন সরবরাহের ১০৫ জনের তালিকায় ১১ নম্বরে সুশান্ত পালের নাম।’ কালবেলার সূত্র উল্লেখ করে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

একই সঙ্গে কালবেলার লোগো সংবলিত একটি ফটো কার্ড ছড়ানো হয়েছে।

যেখানে লেখা হয়েছে, ‘প্রশ্নফাঁসকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন সুশান্ত পাল’।

কালবেলার ফটো কার্ড নকল করে ছড়ানো কার্ড

কিন্তু কালবেলা সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। কালবেলার লোগো সংবলিত যে ফটো কার্ড সামাজিকমাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও কালবেলার প্রকাশিত নয়।

মূলত কালবেলার অন্য কোনো সংবাদে প্রকাশিত ফটো কার্ড ডাউনলোড করে সেটিতে ছবি ও লেখা পরিবর্তন করা হয়েছে। যার সঙ্গে কালবেলার কোনো সম্পর্ক নেই।

সুশান্ত পালকে নিয়ে কালবেলা অনলাইনে ১৩ জুলাই বেলা ১২টা ১১ মিনিটে একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল ‘আমি আপনার ফরমায়েশের চাকর নই : সুশান্ত পাল’।

কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজের কোনো বক্তব্য না দেওয়া নিয়ে সুশান্ত পাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। কালবেলায় সেই স্ট্যাটাসটি তুলে ধরা হয়।

শুক্রবার (১২ জুলাই) তিনি তার ফেসবুক পোস্টে লেখেন-

‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই।’

পোস্টে তিনি বলেন, ‘এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।’

পোস্টের শেষে সুশান্ত পাল বলেন, ‘আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না, আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আবার লিখেছেন, ‘এখানে যারা উলটাপালটা কমেন্ট করছ এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না—কোটা থাক না থাক; আরে ভাই, প্রিলিমিনারিই তো পাস করতে পারবে না! লজ্জাশরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না।’

কালবেলা/এমএ/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X