কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বড় সুবিধা আনছে টিকটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বড় সুবিধা আনছে সংক্ষিপ্ত ভিডিওর জন্য বিখ্যাত প্ল্যাটফর্ম টিকটক। ফেসবুক-টুইটারের মতো শুধু টেক্সট-ভিত্তিক পোস্টের ফিচারও যোগ করতে চলেছে প্ল্যাটফর্মটি। নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের অন্য উপায়ে নিজেদের প্রকাশ করতে সাহায্য করবে।

আরও পড়ুন : টুইটারের নীল পাখি উড়ে গিয়ে এলো সাদা ‘এক্স’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ফিচার চালুর পর টিকটক ব্যবহারকারীরা অ্যাপে ছবি, ভিডিও এবং টেক্সট; এই তিন ধরনের কনটেন্টই যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা টেক্সটভিত্তিক পোস্টগুলোতে শব্দ, ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য বা ডুয়েট যোগ করেও কাস্টমাইজ করতে পারবেন।

টিকটক জানিয়েছে, এসব ফিচারের মাধ্যমে পোস্টগুলো এমনভাবে তৈরি করা যাবে, যাতে আপনার টেক্সট পোস্টগুলোও যে কোনো ভিডিও বা ফটো পোস্টের মতোই ডায়নামিক ও ইন্টারেক্টিভ হয়।

আরও পড়ুন : টুইটারে নতুন বিধিনিষেধ

এদিকে, চলতি মাসের শুরুতে টিকটক নতুন একটি মিউজিক স্ট্রিমিং সেবা চালু করেছে। যা স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের মতো প্ল্যাটফর্মগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে। টিকটক মিউজিক নামের এই স্ট্রিমিং সেবা সম্প্রতি ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় চালু হয়েছে। গত সপ্তাহে সংস্থাটি সিঙ্গাপুর, মেক্সিকো ও অস্ট্রেলিয়াতে এর একটি বেটা সংস্করণ চালু করেছে।

টিকটকের মুখপাত্র জানান, এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা টিকটকে যেসব মিউজিক শুনবেন বা পাবেন, সেগুলো পরবর্তীতে আলাদা করে শুনতে, শেয়ার করতে এবং ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন : টুইটার থেকে ‘উড়ে যাবে’ নীল পাখি

এ ছাড়া, বিশ্বজুড়ে এই অ্যাপটি নির্বাচিত কিছু ব্যবহারকারীকে নতুন ল্যান্ডস্কেপ মোডসহ অন্যান্য ফিচার যাচাই করার সুযোগ দিয়েছে। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গন্তব্য হয়ে উঠে টিকটক। সে বছর অ্যাপটি জানায়, বিশ্বব্যাপী তাদের এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X