কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টুইটারের নীল পাখি উড়ে গিয়ে এলো সাদা ‘এক্স’

টুইটারের নতুন লোগো। ছবি : সংগৃহীত
টুইটারের নতুন লোগো। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। লোগো পরিবর্তনের ঘোষণার একদিন পর সোমবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটির সুপরিচিত নীল পাখির লোগো পরিবর্তন করা হলো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, টুইটারের নতুন লোগো কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’।

এক টুইটবার্তায় ইয়াকারিনো লেখেন, ‘এক্স চলে এসেছে। আসুন আমরা এগিয়ে যাই।’ এ ছাড়া টুইটারের সান ফ্রানসিসকো কার্যালয়ের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

তবে ইয়াকারিনো ও মাস্কের টুইটার অ্যাকাউন্টে এক্স লোগো থাকলেও প্রতিষ্ঠানটির অন্যান্য অংশে এখনো পুরাতন লোগোই আছে।

আরও পড়ুন : টুইটার থেকে ‘উড়ে যাবে’ নীল পাখি

এর আগে গতকাল রোববার টুইটারের পুরাতন লোগো পরিবর্তন করার ঘোষণা দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

রোববার এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘খুব শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব। এরপর ধীরে ধীরে সব পাখিকে।’একই দিন আরেক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘যদি আজ রাতে ‘এক্স’ লোগো পোস্ট করা হয়, তাহলে আগামীকালই বিশ্বব্যাপী এটাকে লাইভ করে দিব।’ এরপরই একটি ‘এক্স’-এর ছবি পোস্ট করেন মাস্ক।

টুইটারের লোগো পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নে মাস্ক বলেন, ‘এটা আরও আগেই করা উচিত ছিল।’

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে একের পর এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X