কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টুইটার থেকে ‘উড়ে যাবে’ নীল পাখি

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

এবার টুইটারের নীল পাখি সম্মিলিত লোগো পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আজ রোববার (২৩ জুলাই) ইলন মাস্ক এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার এক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘খুব শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব। এরপর ধীরে ধীরে সব পাখিকে।’

আরেক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘‘যদি আজ রাতে ‘এক্স’ লোগো পোস্ট করা হয়, তাহলে আগামীকালই বিশ্বব্যাপী এটাকে লাইভ করে দিব।” এরপরই একটি ‘এক্স’-এর ছবি পোস্ট করেন মাস্ক।

আরও পড়ুন : টুইটারে নতুন বিধিনিষেধ

টুইটারের লোগো পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নে মাস্ক বলেন, ‘এটা আরও আগেই করা উচিত ছিল।’

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টুইটার। তবে টুইটারের ওয়েবসাইটে বলা আছে, লোগো তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ জন্য লোগো নিয়ে তারা খুব রক্ষণশীল।

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে একের পর এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X