রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

কনস্টেবল মো. সাইফুজ্জামান ও তার স্ত্রী পরিচয় দেওয়া সীমা খাতুন। ছবি : সংগৃহীত
কনস্টেবল মো. সাইফুজ্জামান ও তার স্ত্রী পরিচয় দেওয়া সীমা খাতুন। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও তৈরি ও প্রকাশ করার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘটনাটি পুলিশের নজরে আসার পর আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহারের আদেশ দেন।

অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান এবং টিকটক ভিডিওগুলো করেছেন তার স্ত্রী সীমা খাতুন। সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি নিয়মিতভাবে স্বামীর পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছিলেন। সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন— সাইফুজ্জামান বিয়ে না করে সীমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও তৈরি করে প্রকাশ করছেন। খবর পেয়ে তিনি নিজেই ওই বাসায় যান।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সীমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এ সংক্রান্ত কাবিননামার কাগজ এখনো পাওয়া যায়নি। তবে সীমা খাতুন পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও প্রকাশ করেছেন—এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, পুলিশ সদস্যের ইউনিফর্ম তার স্ত্রী বা অন্য কেউ পরিধান করতে পারেন না। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X