কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক চালুর বিষয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল রাত থেকে বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা। তবে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম খুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়নি সরকার।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। কিন্তু গতকাল রাত থেকে বাসাবাড়িতে ব্যান্ডউইথ চালু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ফেসবুকসহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রডব্যান্ডের পর ফোরজি সেবা চালু নিয়ে শুক্র (২৬ জুলাই) ও শনিবার (২৭ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। তারপর রোববার (২৮ জুলাই) মোবাইলে ফোরজি সেবা চালু করা হবে।

জানা গেছে, আইন ও সরকারের নির্দেশনা না মানায় আপাতত বন্ধই থাকবে ফেসবুক ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X