কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে ফাহামের স্ট্যাটাস

ফাহাম আবদুস সালাম। ছবি : সংগৃহীত
ফাহাম আবদুস সালাম। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন লেখক ফাহাম আবদুস সালাম। এবার সেই আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বলেছেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ফাহাম।

ফেসবুক পোস্টে ফাহাম আবদুস সালাম লিখেছেন, ফেসবুকে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে অতিরিক্ত সেনসিটিভিটি খুবই আপত্তিকর লাগে ভাই। এই দেশে সেন্সেবল মানুষদের প্রায় সবাই বোঝে যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না।

কালবেলার পাঠকদের জন্য ফাহাম আবদুস সালাম স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

ফেইসবুকে "মাস্টারমাইন্ড" নিয়ে অতিরিক্ত সেনসিটিভিটি খুবই আপত্তিকর লাগে ভাই। এই দেশে সেন্সেবল মানুষদের প্রায় সবাই বোঝে যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না। আক্ষরিক অর্থেই এটা ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন। ছাত্ররা নিজেরাও তো বলছে না যে এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল।

ইউনূস সাহেব ৮৪ বছরের ফাদার ফিগার। উনি তো অবশ্যই বাচ্চা ছেলেমেয়েদের গ্লোরিফাই করবেন। আমি হলেও এগজ্যাক্টলি তাই করতাম। সামনে বিদেশি মানুষ বসা আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ছাত্র আন্দোলনের ৩ জন সদস্য (ইন রিয়ালিটি - ২ জন)। আমি তো বলতাম যে এরা সব সুপারম্যান। কেইপটা লুকায় রাখছে বাংলাদেশে। তোমাদের ইমিগ্রেশান যদি নিয়ে যায়?

ডু আই মীন ইট? নো - কিন্তু আমাদের ছেলেমেয়েদের বড় করার জন্য সব কিছু ঠিক আছে। এরাই আমাদের ভবিষ্যৎ। সব জায়গায় এদের গাড়িতে একটু ধাক্কা দিয়ে যেতে হবে। মানুষকে যদি বড় না করেন, তরুণদের যদি গ্লোরিফাই না করেন - একটা দেশের ব্র্যান্ডিং কীভাবে হবে?

চারবারে নাইন পার - টুঙ্গিপাড়ার বাটপার' কে দিয়ে? অডিয়েন্সটা কারা একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবীর প্রথম ই-রেভোলিউশান হয়েছে তৃতীয় বিশ্বের একটা দেশে - এটা তো কনভেনশনাল উইজডমের সম্পূর্ণ বিপরীত। পৃথিবী ফ্যাক্ট দিয়ে চলে না। চলে 'গল্প' দিয়ে আর ইউনুস সাহেবের চেয়ে ভালো কেউ গল্প বলতে পারে না। উনি আমার-আপনার চেয়ে এই কাজটা অনেক ভালো জানেন। কিন্তু এই যে এত কাটাছেঁড়া চলছে মাত্র ১টা ছেলে নিয়ে - এখনো চলছে - এগুলো দেখলে মনে হয় যে আপনার প্রচুর হিংসা হচ্ছে। ওই ছেলে নিজে তো কোনো ক্রেডিট চায় না। হলোই না হয় ইউনুস সাহেবের একটা ভুল। তো কী এমন হলো? এত রাগ, বাচ্চা একটা ছেলেকে নিয়ে, মাস্টারমাইন্ড নিয়ে এত আপত্তি - খুব চোখে লাগে রে ভাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X