কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কী আশা ছিল আর কী দেখতে পাচ্ছি : ফাহাম

ফাহাম আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
ফাহাম আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম দেশের বর্তমান সামাজিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান বিষয়েও হতাশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার বর্ণনা দিয়ে এসব হতাশা ব্যক্ত করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে মেয়েজামাই ফাহাম লেখেন, ‘আজকে দেখলাম একটা মেয়েকে জনসম্মুখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে অ্যাপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছে)। আরেকটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে অনেকে মিলে ২/৩ জনকে পেটাচ্ছে (ঠিক জানি না কেন)।’

তিনি উল্লেখ করে বলেন, ‘প্রতিদিনই এমন সহিংসতার দৃশ্য দেখতে হচ্ছে। কয়েকদিন আগে তিনি একটি মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তার শিকার হতে দেখেছেন। যদিও পেটানো হয়েছিল কি না তা নিশ্চিত নন।’

বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ফাহাম আরও লেখেন, ‘এট দিস রেইট—সেই দিন আর দূরে নাই যেদিন এই দেশের মানুষেরা জুলাই গণঅভ্যুত্থানকে ডিজওন করবে। মনটা ভেঙে যায় ভাই। কী আশা ছিলো আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে? এই আমার দেশ? আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামব?’

ফাহাম আব্দুস সালামের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফাহামের সঙ্গে একমত হয়ে দেশের বর্তমান সহিংসতার চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X