ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

গ্রেপ্তার তৈবুর সরকার। ছবি : কালবেলা
গ্রেপ্তার তৈবুর সরকার। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় উপজেলা প্রজন্ম লীগের সভাপতি তৈবুর সরকারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৈবুর সরকার উপজেলার বিন্যাগাড়ি গ্রামের মৃত নজরুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলা প্রজন্ম লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলায় তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলার অভিযোগে গত বছরের ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১২

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৪

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৫

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৬

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৭

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৮

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৯

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X