কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আমরা জেগে আছি : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

‘আমরা জেগে আছি। জেগে থাকুন আপনিও’- এমন আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাজুল ইসলাম লেখেন, ‘অর্জিত স্বাধীনতা রক্ষায় যে জাতি জেগে থাকে তাকে কোনো অপশক্তি পরাজিত করতে পারে না। আমরা জেগে আছি। জেগে থাকুন আপনিও...।’

মূলত রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও জমায়েতের ডাককে কেন্দ্র করে তিনি ওই স্ট্যাটাস দেন। প্রায় একই সময় স্ট্যাটাস দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

তিনি লেখেন, ‘১০ নভেম্বরে যে শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন তারা দেখতে চায়; আমরা সেই ক্লাসের পিইচডি কমপ্লিট করা ছাত্র।’

এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করবেন তারা। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ছাত্র-জনতাকে জমায়েতের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহসহ অনেকে।

এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কী করবে? তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X