কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:২৭ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

১০ নভেম্বর : শফিকুল ইসলাম মাসুদের স্ট্যাটাস

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত

দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (৯ নভেম্বর) রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১০ নভেম্বরে যে শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন তারা দেখতে চায়; আমরা সেই ক্লাসের পিইচডি কমপ্লিট করা ছাত্র।’

এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করবেন তারা। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ছাত্র-জনতাকে জমায়েতের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহসহ অনেকে।

এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কী করবে? তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির বাড়ি ও প্লট মালিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাস-নৈরাজ্যকারীর স্হান নেই। কোনো স্বৈরাচার ও দুষ্কৃতকারীর স্হান হবে না এই দেশে। কোনো চাঁদাবাজ, লুটতরাজ ও দখলদারির স্হান বাংলার মাটিতে নেই।

তিনি আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X