কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

‘অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশইন হবেন’

শেখ হাসিনা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হাস্যরসাত্মক মন্তব্য করেন।

সাবেক এ লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশইন হবেন। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন।

এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল: “বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন ‘পেহেচান’, নয়ডা থেকে গ্রেপ্তার ১০!”

প্রসঙ্গত, ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে ‘অপারেশন পেহেচান’ পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে ১০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়।

পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, ভারত সরকার এ বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X