কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১০:২১ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার

দ্য ট্রিবিউনের খবরের স্ক্রীনশর্ট। ছবি : সংগৃহীত
দ্য ট্রিবিউনের খবরের স্ক্রীনশর্ট। ছবি : সংগৃহীত

ভারতীয় সংবাদপত্র দ্য ট্রিবিউনে ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একইসঙ্গে প্রেস উইং দাবি করেছে প্রতিবেদনটি মিথ্যা প্রচারণার অংশ।

সম্প্রতি নয়াদিল্লি ভিত্তিক সংবাদপত্র দ্য ট্রিবিউন তাদের প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে’।

শনিবার (০১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, বাংলাদেশের জনগণ যেদিন দুর্নীতিবাজ ও নিপীড়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেদিন থেকে এ ধরনের ভুয়া সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে, এ ধরনের প্রতিবেদনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো বিশ্বস্ত সূত্র এই কল্পকাহিনীকে সমর্থন করেনি।

প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রতিবেদনটিতে উল্লেখিত একমাত্র সূত্র আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। যিনি স্পষ্টভাবে বলেছেন যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের সামরিক কর্মকাণ্ড পুনরায় শুরু করতে চান বলে তিনি বিশ্বাস করেন না।

দ্য ট্রিবিউন তাদের প্রতিবেদনে বলেছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে বড়ুয়া শিগগিরই মুক্তি পেতে পারেন’। তবে, বাস্তবে তিনি আগেই মুক্ত এবং বর্তমানে চীনে বসবাস করছেন বলে ধারণা করা হয়।

এ ছাড়া দ্য ট্রিবিউন তাদের প্রতিবেদনে দাবি করেছে, পত্রিকাটি বাংলাদেশে ‘আরবি, উর্দু ও বাংলা ভাষায় যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইংয়ের মতে এই দ্য ট্রিবিউনের প্রতিবেদনটি পুরোপুরি কল্পকাহিনী এবং শুধুমাত্র ‘দ্য ট্রিবিউন’-এর সাংবাদিকদের কল্পনাতে রয়েছে, যা অন্য কোথাও সত্য বলে খুঁজে পাওয়া যাবে না।

প্রেস উইং জোর দিয়ে বলেছে যে এই প্রতিবেদনটি মিথ্যা প্রচারণার অংশ এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X