ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নববর্ষের শোভাযাত্রা হবেই’

চারুকলায় শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন। ছবি : কালবেলা
চারুকলায় শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো ঘটনায় শোভাযাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং বলেন, ফ্যাসিবাদী শক্তির জন্য আমাদের শোভাযাত্রা থেমে যাবে না, শোভাযাত্রা হবেই।

শনিবার (১২ এপ্রিল) কালবেলাকে এ কথা বলেন তিনি। একজন মুখোশধারী ব্যক্তি এই আগুন লাগিয়েছে বলে জানান ইসরাফিল প্রাং।

তিনি বলেন, আমাদের সভা এখনো চলমান। সিসি ক্যামেরার ফুটেজ আরও যাচাই-বাছাই চলছে। এরপর বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিভে আগুন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সকালে কালবেলাকে বলেন, ‘ভোর ৪টা থেকে ৫টার ভেতরে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় দায়িত্বরত প্রক্টরিয়াল টিমের দুই সদস্য নামাজে গিয়েছেন। এ ছাড়া দারোয়ান ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।’

তিনি জানান, ‘আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। তবে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছে।’

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চারুকলা অনুষদ। শনিবার সকালে এক বিবৃতিতে চারুকলা অনুষদ জানায়, এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X