কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র নির্বাচন করবেন সাদিক কায়েম ও হাসনাত? 

হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) নতুন নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। সেই আলোচনায় নতুন করে গুঞ্জন ওঠে যে, এ নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রার্থী হবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এমন সম্ভাবনার কথা বলেছেন। সেই বিষয়ে এবার কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

তিনি সিটি করপোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি সাদিক কায়েমের নামও উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে রাফে সালমান রিফাত লিখেন,

‘শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়-ই, আমি আরেকটা অ্যাঙ্গেল দেই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম। খেলা হবে?’

এর আগে, ইশরাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন,

‘বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক-দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্বতা ও অপরিণামদর্শীতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয় এবং সেখানে (রুপক অর্থে) হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে!’

উল্লেখ্য, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এদিন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১০

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১১

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১২

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৩

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৪

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৫

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৬

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১৭

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১৮

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১৯

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

২০
X