স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধিদল, আলোচনা হবে যে ইস্যুতে

বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত
বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া সংশয় এখনও কাটেনি। ভারতের মাটিতে খেলবে না লিটনরা, এমন তথ্য সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অনড় অবস্থানে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে আইসিসি। অনেক চেষ্টার পরও রাজি না হওয়ায় বাংলাদেশকে রাজি করাতে আইসিসির প্রতিনিধিদল আসছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছেন যে, আইসিসির একটা টিম হয়তো আসছে বাংলাদেশে কথা বলার জন্য।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে তুমুল আগ্রহী। তবে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান বদলানোর কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ক্রিকেটের ব্যাপারটা খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরো বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি; আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X