কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির কার্যক্রমে হতাশ হয়ে পাঁচ দফা দাবি মিঠুন-মিরাজদের

সংবাদ সম্মেলনে মিঠুন-মিরাজরা । ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মিঠুন-মিরাজরা । ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে যেন ফিরে এসেছে ২০১৯-এর ছায়া। বিসিবির বর্তমান কমিটির বিভিন্ন কার্যক্রমে হতাশ হয়ে পাঁচ দফা দাবি জানিয়ে ক্রিকেট বয়কটের ঘোষণা দেন মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানসহ জাতীয় দল ও আশপাশে থাকা অন্য ক্রিকেটাররা।

বিসিবি নির্বাচনের পর থেকেই নানামুখী চাপে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। একের পর এক ঘটনা ঘটলেও সমাধান দিতে পারছেন না তারা। এরই মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ফুঁসে ওঠেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে তাদের দাবি, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করা। এর মধ্যে নাজমুলের পদত্যাগের বিষয়টি নিয়ে কিছু শিথিল হয়েছেন তারা। আপাতত তার কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা ও পদত্যাগ প্রক্রিয়া চলমান রাখলে মাঠে ফেরার আশ্বাস দেন তারা।

তবে দেশের ক্রিকেটারদের এ অবস্থানের পর নেতিবাচক সমালোচনা দেখা গেছে। মিরাজ মনে করেন ভক্তদের ভুল বোঝানো হচ্ছে, ‘ক্রিকেটে আমরা ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, আপনারা যারা আছেন (সাংবাদিক), সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আছেন, সবাই একটা পরিবার। আমরা যখন মাঠে খেলি, তখন তো সবাই আসে। দর্শক যারা আছেন, তাদের রীতিমতো ভুল বোঝানো হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১০

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১১

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১২

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৩

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৪

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৫

গন্তব্য

১৬

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৭

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৮

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৯

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

২০
X