বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে : মনির খান

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে : মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান বলেছেন, একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।

সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বর্তমা‌নে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ কথা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই উদ্বিগ্ন। দেশে এখন হত্যার মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। অপরাধী যেই হোক না কেন, সে কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে নয়।

বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি লেখেন, অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, বিএনপি এখন সরকারে নেই, কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

সবশেষ মনির খান লেখেন, সুষ্ঠু ভোটের নির্বাচিত সরকার না থাকলে জনগণের শক্তি কমে যায়, বেড়ে যায় দুর্বৃত্তদের আস্ফালন। জনগণ আশা করে একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার নিশ্চয় দেশের সবার প্রত্যাশা পূরণ করবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X