বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এই মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে : মানসুরা

সুমাইয়া বান্না ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। ছবি : সংগৃহীত
সুমাইয়া বান্না ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর পোস্ট ঘিরে বাকস্বাধীনতা ও আইনি পদক্ষেপের প্রশ্ন তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সুমাইয়া বান্না নামে একটি আইডির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তোলেন— এই ধরনের বক্তব্যের কারণে যদি মামলা ও গ্রেপ্তার করা হয়, সেটি আদৌ বাক্‌স্বাধীনতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে কি না?

স্ট্যাটাসে মানসুরা লেখেন, ‘এই মেয়েটির নামে যদি মামলা দেওয়া হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়, তাহলে ঠিক কি ধরনের বাকস্বাধীনতার লঙ্ঘন হবে বলে আপনারা মনে করেন?’

তিনি লেখেন, ‘গত ডাকসু থেকেই আমি একটা কথা বলে এসেছি, নারীর রাজনীতি, নারীদের যেসব সক্ষমতায় আমরা আজ পুরুষদের সমান সারিতে আসতে পেরেছি। আমাদের সামনের প্রধান বাধা মূলত আর পুরুষেরা নন, এই রাজনীতির অংশ নারীরা। এরাই আমাদের মেয়েদের পেছনে টেনে রাখতে চায়।’

তিনি আরও লেখেন, ‘আর তাদের রাজনীতি, তাদের এমপাওয়ারমেন্ট উইমেন এমপাওয়ারমেন্ট না- কখনোই না। এদের মানসিকতা, চিন্তা-চেতনায় পুরুষের চেয়েও বড় পুরুষ।’

ছাত্রদলের এই নেত্রী লেখেন, ‘এই জন্যই হয়তো শফিক সাহেবেরা কর্মজীবী মেয়েদের ডিগ্রেড করান, আর এদের নিয়ে মিছিল দিয়ে নারী শক্তি দেখান।’

সর্বশেষ তিনি লেখেন, ‘বলাই বাহুল্য, আমি আমার জায়গা থেকে এদের রাজনৈতিক অবস্থান ডিনাই করে এসেছি। হাজারো নারীদের শক্তিকে এদের দিয়ে কুক্ষিগত করা যাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X