কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাহাত ফতেহ আলি খানের জুতাপেটা, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান। তিনি এক যুবককে মারধর করছেন- এ রকম একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটি ভাইরাল হতেই রাহাত ফতেহ আলিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। খবর হিন্দুস্থান টাইমসের।

ওই ভিডিওতে দেখা যায়, রাহাত ফতেহ আলি খান এক যুবককে থাপ্পড় ও লাথি মারছেন। এমনকি ওই যুবককে জুতা দিয়ে মারতেও দেখা গেছে। এ সময় ভুক্তভোগী তাকে না মারার জন্য অনুরোধ করেন। পরে কয়েকজন গিয়ে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি সূত্রে জানা গেছে, ওই যুবক রাহাত ফতেহ আলি খানের বাড়িতে কাজ করেন। পানির বোতল কোথায়, তা নিয়েই নিজের কর্মচারীকে মারধর করেন তিনি।

এ ঘটনায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলি খান। তিনি বলেন, এটা শিক্ষক ও ছাত্রের অভ্যন্তরীণ বিষয়। আমরা একজন ছাত্রকে ভালো কাজের জন্য ভালোবাসি, সেইসঙ্গে সে ভুল করলে তাকে শাস্তি দিই। আমি পানির বোতলের কথা ভুলে গিয়েছিলাম; যা আমার পির দিয়েছিলেন। তবে এ ঘটনায় আমি আমার ছাত্র নাভিদ হুসনাইনের কাছে ক্ষমাও চেয়েছি।

এদিকে, এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী নাভিদ হুসনাইন বলেন, বোতলটিতে আধ্যাত্মিক নেতার (পির) দেওয়া পানি ছিল; যা তিনি ভুলভাবে ফেলেছিলেন। রাহাত ফতেহ আলি খান আমার বাবার মতো, আমার শিক্ষক। আল্লাহ জানেন, তিনি আমাদের কতটা ভালোবাসেন। যেই এটা করেছে, সে শুধু আমার শিক্ষককে ব্ল্যাকমেইল করেছে তার মানহানির জন্য।

পৃথক একটি ভিডিওতে হুসনাইন বলেন, আমাদের মধ্যে যা কিছু ঘটেছিল তার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছেন রাহাত ফতেহ আলি খান। এই ঘটনায় আমি খুব বিব্রত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১০

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১১

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৩

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৪

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৫

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৬

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৭

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৮

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৯

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০
X