কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির সময় ভয়ে দৌড়ে পালানোর ভিডিও নিয়ে যা জানা গেল

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

দেশীয় অস্ত্র নিয়ে ঘরের সামনে একে একে জড়ো হয় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল। দরজা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটি। পরে জানা গেছে ভিডিওর আসল ঘটনা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ধারালো রামদা হাতে নিয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারীরা।

টের পেয়ে তাদের প্রতিরোধ করে রাজা মিয়া। চিৎকার শুরু করে পরিবারের লোকজন। এই প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ডাকাতরা। পালিয়ে যাওয়ার সময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটায় তারা।

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাজা মিয়া। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী রাজা মিয়া বলেন, আমার বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা। পরে ব্যর্থ হয়ে সামনের দরজা ভাঙার সময় টের পাই। এ সময় প্রস্তুতি নিয়ে তাদের প্রতিরোধ করি এবং ভয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনার পর আমি ও আমার পরিবার চরম আতঙ্কে আছি।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে বাধার মুখে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভিডিওতে চেহারা না বোঝা যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X