কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার মুশতাক-তিশাকে হত্যার হুমকি

খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ছবি : সংগৃহীত
খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ‘অসম জুটি’ খন্দকার মুশতাক আহমেদ এবং তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে এমন অভিযোগ করে ভিডিও বার্তা দেন মুশতাক-তিশা। এর আগে গত শুক্রবার তোপের মুখে একুশের বইমেলা থেকে বের হয়ে যান এই দম্পতি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মুশতাক কালবেলাকে বলেন, আপনারা আমাদের ভিডিও বার্তা দেখেছেন। ভিডিওতে শুধু আমাদেরই দেখিয়েছি। অনেকেই বিষয়টিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন। আমাদের যে হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিওটি গণমাধ্যমের কাছে আজ পাঠাব। তখন সকলেই জানবে বিষয়টি সত্য কি না।

হুমকির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, আমরা গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় জিডি করেছিলাম। যেহেতু আমাদের হুমকি দেওয়া হচ্ছে নতুন করে জিডি করার বিষয়টি এখনো চূড়ান্ত করিনি তবে আমি বিষয়টি নিয়ে পদক্ষেপ নেব।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে একুশের মেলায় বই প্রকাশের পর। মেলায় নিয়মিত তার বই ছাপানোর সেই প্রকাশনী স্টলে গেলে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কিছু মানুষের তোপের মুখে মেলা ছাড়তে বাধ্য হয় এই ‘অসম’ জুটি। নিরাপত্তা চেয়ে শনিবার রাত ৯টার পর খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় গিয়ে জিডি করেন।

এবার নিজেদের নিরাপত্তা চেয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ লাইভে আসেন মুশতাক-তিশা। লাইভে এসে মুশতাক আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাকে এবং স্ত্রী তিশাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা কী দোষ করেছি। আমরা শরিয়তসম্মতভাবে আইন মেনে বিবাহ করেছি। বইমেলায় আমাদের ২টি বই প্রকাশ হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমি শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি। আপনাদের সকলকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। গত ৯ তারিখও আমাদের উত্ত্যক্ত করা হয়েছে। আমি এবং স্ত্রী অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা আমাদের হত্যার হুমকি দিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।

লাইভে এসে খন্দকার মুশতাকের স্ত্রী তিশা বলেন, আমি একজন নারী আমাদের বেঁচে থাকার অধিকার নেই? আমরা সম্পূর্ণ শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। কিন্তু আমাদের এভাবে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে।

মুশতাক বইমেলায় বিষয়টি উল্লেখ করে বলেন, কিছু দুষ্কৃতকারীরা বইমেলাতে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, বই ছিঁড়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। মেলার আয়োজক কর্তৃপক্ষের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়া।

খন্দকার মুশতাকের করা জিডিতে বলা হয়েছে, একুশে বইমেলা উপলক্ষে মিজান পাবলিশার্স থেকে তাদের ‘তিশা অ্যান্ড মুশতাক’ ও ‘তিশার ভালবাসা’ নামে দুটি বই প্রকাশ হয়েছে। প্রকাশনা ও পাঠকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় যান তারা। এ সময় ক্রেতা ও ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা ও অটোগ্রাফ দিচ্ছিলেন।

হঠাৎ উপস্থিত অজ্ঞাতনামা কিছু লোকজন তাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশে নানা ধরনের মন্তব্য করতে থাকে। এ সময় খন্দকার মুশতাক আহমেদের প্রকাশিত কয়েকটি বই ছিঁড়ে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X